সারাদেশ

সাশ্রয়ী বাজার ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে আশ বাজারের ১৪তম আউটলেট উদ্বোধন 

চট্টগ্রাম প্রতিনিধি:
ক্রয়মূল্য ও আমদানি মূল্যে পণ্য মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগরে ১২ এপ্রিল (রবিবার) উদ্বোধন হয়ে গেলো আশ বাজারের ১৪ম আউটলেট।
“হাম্মাদ ইব্রাহিম গ্রোসারি শপ” নামে নতুন আউটলেটটি চট্টগ্রামের জনবহুল এলাকা বাকলিয়া থানার মিয়াখান নগরের বেলাখান মসজিদ এর বিপরীত দিকে অবস্থিত। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আউটলেটের স্বত্বাধিকারী কফিল উদ্দিন এবং আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আশ বাজারের প্রধান নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।
আশ বাজারের নীতিমালা অনুযায়ী, স্থানীয় গ্রাহকগণ খুব সহজে এখানে পণ্যের গায়ের মূল্যের চেয়ে কম দামে প্রয়োজনীয় পণ্যসমূহ কিনতে পারবেন। এছাড়া গ্রাহকরা আশবাজার ওয়েবসাইটে বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, অনলাইন পেমেন্ট বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খুব সহজেই ঘরে বসে একইদামে পণ্য পেয়ে যাবেন।
উল্লেখ্য, চলমান অনলাইন অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারির পাশাপাশি চট্টগ্রামের জামালখান, অক্সিজেন, রাহাত্তারপুল, ২ নং গেইট আল ফালাহ গলি, চান্দগাঁও আবাসিক বি ব্লক ও আগ্রাবাদ শান্তিবাগে আশবাজারের আউটলেটগুলো ইতোমধ্যে বেশ ভালো সাড়া ফেলেছে।
সাস্টেইনেবল প্রকল্পের অংশ হিসেবে, পণ্যের মূল দামের সাথে ন্যূনতম চলমান ব্যয় হিসেবে অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ যুক্ত করে খুবই স্বল্পমূল্যে আশ বাজারে পণ্য বিক্রি করা হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,