সারাদেশ

সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

স্টাফ রিপোর্টার
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালককে জরিমানাও করা হয়েছে।
মঙ্গলবার ১৪ এপ্রিল  সেনবাগ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ফায়ার সার্ভিস সংলগ্ন উওর পাশে ভূঁইয়া বাড়ির ভেতরে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ভূঁইয়ার মালিকানাধীন একটি দোকান থেকে অবৈধভাবে মজুদ রাখা চার হাজার লিটার ডিজেল এবং এক হাজার পাঁচশ লিটার পেট্রোল জব্দ করা হয়। এসব জ্বালানি তেল যথাযথ অনুমোদন ছাড়া সংরক্ষণ করা হচ্ছিল বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় ভূঁইয়া ট্রেডার্সের পরিচালক আবু তাহের  ভূঁইয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে দাহ্য পদার্থ মজুদ করা ঝুঁকিপূর্ণ এবং এটি দণ্ডনীয় অপরাধ। সংশ্লিষ্টদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,