পঞ্চগড়ে জাতীয়করনের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
সারাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করনের ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
১৫ এপ্লিল বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায়
জাতীয়করন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা ২০২৫ এর আলোকে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার এমপিও ভুক্ত করন ও অনুদানপ্রাপ্ত ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ছাত্র ছাত্রীদের অনতি বিলম্বে উপবৃত্তি ও মিড ডে মিল্ক চালু করার
দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকের মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহন করেন জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটি এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন ইয়াসিন আলী, আব্দুল করিম হোসাইন, মিনারা আক্তার, বাকী বিল্লাহ বক্তব্য দেন।
উল্লেখ্য, এরআগে মাদরাসার সকল শিক্ষকরা পঞ্চগড় জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেছিল। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী, শিক্ষা মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এরপরেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করনের ঘোষনা না দেয়ায় শিক্ষকরা ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন শুরু করে। পরে শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের সাথে কয়েক দফা আলোচনায় বসেন। সেখানে ১৫১৯ টি মাদরাসা জাতীয়করনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০২৫ সালের ২৮ জানুয়ারি
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাইমারীর ন্যায় জাতীয় করনের ঘোষনা দ্রূত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত বছরের নভেম্বরে থেকে আন্দোলন করেন। দীর্ঘদিন পার হয়ে গেলেও সরকার ইবতেদায়ী মাদরাসা গুলো জাতীয়করনের ঘোষনা দেননি।





