সারাদেশ

চুলকাটি অগ্রণী ব্যাংকে আর্থিক সাক্ষরতায় সূচিত অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

তরিকুল মোল্লা, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারে অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসি চুলকাটি বাজার শাখার উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে অগ্রণী ব্যাংক চুলকাটি বাজার শাখার ব্যবস্থাপক পরেশ বিশ্বাস এর সভাপতিত্বে ব্যাংক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক বাগেরহাট অঞ্চলের মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক বাগেরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মলয় কিশোর বিষ্ণু, চুলকাটি বাজার বণিক সমিতি’র সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মল্লিক আমিনুল কবির মুক্ত, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, আর্থিক সাক্ষরতা হচ্ছে আমাদের উপার্জন থেকে সঞ্চয় ও ব্যয়ের চলমান আর্থিক খাতসমূহ সম্পর্কে নিজস্ব ধ্যান ধারণা ও বুঝতে পারার সক্ষমতা। আর্থিক সাক্ষরতা মূলত পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত– উপার্জন, সঞ্চয়, ঋণ, ব্যয় ও অর্থের সুরক্ষা। অগ্রণী ব্যাংক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে আপনাদের অর্থের সুরক্ষা দিয়ে থাকে। আমরা কোন বিশেষ শ্রেণীর প্রতিনিধিত্ব করিনা, আমরা জনগণের প্রতিনিধিত্ব করি। আমাদের এখানে ১০ টাকার একাউন্ট আছে, ৫০ টাকার একাউন্ট আছে, বড় বড় ব্যবসায়ীদের একাউন্ট আছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের একাউন্ট আছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে অগ্রণী ব্যাংক ১.২ বিলিয়ন ডলার এককভাবে দিয়েছে। ডিপজিটে সোনালী ব্যাংকের পরেই অগ্রণী ব্যাংক অবস্থান করেছে। অগ্রণী ব্যাংক চুলকাটি বাজার শাখায় ১৪ হাজারের বেশি গ্রাহক সদস্য রয়েছে। তাই আপনারা নিশ্চিন্তে আপনাদের কষ্টার্জিত অর্থ অগ্রণী ব্যাংকে রাখতে পারেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,