সারাদেশ

আশুলিয়া শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীর র‍্যাবের জালে গ্রেফতার

স্টাফ রিপোর্টার
শিল্পাঞ্চল আশুলিয়া বেশ কয়েকট মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোঃ হিমেল মীর গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল)  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্প। এর আগে গতকাল তাকে আশুলিয়ার জামগড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ হিমেল মীর (২৬), জামগড়া (মীর বাড়ী), এলাকার মোঃ  জামান মীরের ছেলে।
র‍্যাব সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়া এলাকায়  দীর্ঘ দিন যাবৎ আসামী হিমেল মীর ও তার ক্যাডার বাহিনীর সহযোগীতায় আশুলিয়ার বিভিন্ন এলাকাতে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়ে আসছে। তারা আন্ত:জেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশী ও বিদেশী অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই,  চাঁদাবাজি করে এবং চাঁদার টাকা না পেলে মারধরসহ শারীরিক নির্যাতন করে।
এছাড়া প্রাণে মারার হুমকি প্রদান করা ছাড়াও  বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস, ট্রাক, গার্মেন্টস পন্যবাহী কাভার্ডব্যানে ডাকাতি করে থাকে । তাদের বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানাতে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা য়ায়।আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,