সারাদেশ

ভোলায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

মোঃ রাফসান জানি, ভোলা:
ভোলায় কোস্ট গার্ড ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে ভোলা সদর থানাধীন চক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ওই এলাকায় দুটি গোডাউন তল্লাশি করে প্রায় ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়, যা শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।
জব্দকৃত সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,