সারাদেশ

জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের কার্যাবলী ও সেবা প্রদানের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৯ এপ্রিল ) বিকেল ৫ টায়
শহরের পুর্ব বাজার ছমির রেস্তোরাঁর কনফারেন্স রুমে জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের আয়োজনে
এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি বক্তব্য দেন, জিয়া হার্ট ফাউন্ডেশন দিনাজপুরের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক এ এইচ এম শফিকুর রহমান তরুন, সাধারণ সম্পাদক একেএম আজাদ, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল ওয়াহাব, ড্যাব জেলা শাখার সভাপতি ডাঃ এস এম আবুল কালাম আজাদ, জয়পুরহাট জজ কোর্টের পিপি এ্যাডঃ শাহানুর রহমান শাহিন, জয়পুরহাট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম সহ জেলার সুশীল সমাজের  ব্যাক্তিবর্গ।
জিয়া হার্ট ফাউন্ডেশন দিনাজপুরের সহযোগিতায় জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের কায্যক্রম জয়পুরহাট শহরের পৌর মার্কেটের পেছনে অস্থায়ী অফিসে শুরু করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,