সারাদেশ

সান্তাহার প্রেসক্লাবের সভাপতি খায়রুল ও সাধারণ সম্পাদক বক্কর

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক বক্কর নির্বাচিত হয়েছে।
আজ (১৯ এপ্রিল) রোজ রবিবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে খায়রুল ইসলামের সভাপতিত্বে বাৎসরিক আলোচনা সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সকল সদস্যের কণ্ঠ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক খায়রুল ইসলামকে সভাপতি এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক আবু বকর সিদ্দিক বক্করকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। কণ্ঠ ভোটের নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রায়হানুল ইসলাম রতন। সভায় পরবর্তীতে এগারো সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,