সারাদেশ

সিরাজগঞ্জে শুরু হলো হাম-রুবেলা টিকাদান কর্মসূচি, ১৪ কেন্দ্রে চলছে কার্যক্রম

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে আজ (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। জেলার ১৪টি স্থায়ী টিকা কেন্দ্রে ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই টিকা প্রদান করা হচ্ছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন জেলার সিভিল সার্জন ডা. নুরুল আমিন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার কমিউনিটি ও স্কুল পর্যায়ে মোট ৩ লাখ ৯৪ হাজার ৩৯৬ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
এদিকে, অভিভাবকদের নির্ধারিত টিকা কেন্দ্রে শিশুদের নিয়ে এসে সময়মতো টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। টিকাদান কার্যক্রম সফল করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে জেলার শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,