সারাদেশ

সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (২১শে এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া থানা পুলিশের সহযোগিতায় আমিরাবাদ এলাকায় এই ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার সত্যতা পাওয়া যায়।
আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম তারা মৃধা (৪৫)। তিনি আমিরাবাদ চৌরাস্তা এলাকার আরশাদ মৃধার ছেলে।
অভিযানকালে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধীকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, “পরিবেশ রক্ষায় এবং সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,