সারাদেশ

আপনারা বাংলাদেশের পতাকাবাহী একএকজন এম্বাসেডর মাদারীপুরে- নৌপ্রতিমন্ত্রী

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ সবুজের বিশালতা যেমন রোমাঞ্চকর, নাবিকদের তেমন দায়িত্বও অনেক। যখন বিদেশে পতাকাবাহী জাহাজে কাজ করবে তখন ভাববেন নাবিক নয়, আপনারা বাংলাদেশের একএকজন এম্বাসেডর। বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে মাদারীপুরে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটে ২য় তম ব্যাচের প্রশিক্ষণার্থী রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজের পাসিং আউট অনুষ্ঠানের প্রধান অতিথির বক্ত্যব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান নাবিকদের উদ্দেশ্য এসব কথা বলেন।
এসময় অন্যদের মাঝে বক্তব্য দেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো: শফিউল বারী । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ইন্জিনিয়ার
মোঃ শহীদুল্লাহ প্রমুখ।
নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ৯৫ জন প্রশিক্ষণার্থী আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নেন। এসময় কৃতী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দেশি-বিদেশি জাহাজ মালিক, শিপিং এজেন্ট, সামরিক ও বেসামরিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,