সারাদেশ

সাভারের শাহীবাগে অগ্নিকাণ্ডে  ক্ষতিগ্রস্তদের পাশে লায়ন খোরশেদ

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভারের শাহীবাগ এলাকায় বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির অন্তত ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির ভাড়াটিয়া ও মালিকদের সব মালামাল আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং একাধিক ঘর গ্রাস করে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
লায়ন খোরশেদ আলম বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও সহায়তা অব্যাহত থাকবে।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস খান, ছাত্রদল নেতা তাজ খান নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,