সারাদেশ

মাদারীপুরে এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

মাদারীপুর প্রতিনিধিঃ নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকারে আধুনিক গণমাধ্যম এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মাদারীপুরেও এশিয়া পোস্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার ১১ মে এগারোটার দিকে জেলা প্রতিনিধি রাকিব হাসানের আয়োজনে মাদারীপুর প্রেসক্লাবে গণমাধ্যমটির শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, এই গণমাধ্যমের স্লোগান হচ্ছে নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গিকারে আধুনিক গণমাধ্যম এই কথাটি যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে আগামীতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। আমি এশিয়া পোস্ট এর উত্তরোত্তর সাফল্য কামনা করি আমি বিশ্বাস করি এই গণমাধ্যমটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের কথাগুলো জাতির সামনে তুলে ধরবেন। সমাজের বিভিন্ন অসঙ্গতি আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন যাতে করে রাষ্ট্র সমাজ সঠিক পথে ধাবিত হতে পারে।
এসময় এশিয়া পোস্ট এর মাদারীপুর জেলা প্রতিনিধি রাকিব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজ আলম ঢালী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ।
সাংবাদিক সাগর হোসেন তামিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, ওলিউল আহসান কাজল, বেলাল রিজভী,সাব্বির হোসাইন আজিজ, নাজমুল হক, শাহাদাত জুয়েল, এমদাদ খান, আরিফুল রহমান, অহিদুজ্জামান কাজল, সাইফুল সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,