সারাদেশ

দেবীগঞ্জে বাঁশ, কাঠ, ছনের আয়ুষ্কাল বৃদ্ধিতে প্রশিক্ষন কর্মশালা 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে বাঁশ, কাঠ, ছন ইত্যাদির ব্যবহারিক আযূষ্কাল বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে বৃহস্পতিবার সকালে দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কেন্দ্রে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
নীলফামারীর ডোমার উপজেলার আঞ্চলিক বাঁশ গবেষনা ও প্রশিক্ষন কেন্দ্র বিএফআরআই এ কর্মশালার আয়োজন করে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউটের অধীনে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের কৃষি সম্প্রসারন অফিসের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন, দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ, ডোমার উপজেলা বাঁশ গবেষণা কেন্দ্রের বিএফআরআই এর আরবিআরটিসির গবেষণা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম। স্বাগত বক্তব্য দেন ফিল্ড ইনভেস্টিগেটর সোহেল রানা।
রাসায়নিক দ্রব্য প্রয়োগে বাঁশ কাঠ ছন ইত্যাদির স্থানীয়ত্ব বৃদ্ধি ও সঠিক ব্যবহার সম্পর্কে ধারনা প্রদান, রাসায়নিক দ্রব্য প্রয়োগে বাঁশ, কাঠ, ছন ইত্যাদির স্থানীয়ত্ব বৃদ্ধি সম্পর্কে প্রশিক্ষনার্থীদের দক্ষতা বৃদ্ধি ও রাসায়নিক দ্রব্য প্রয়োগে বাঁশ, কাঠ, ছন ইত্যাদির স্থানীয়ত্ব বৃদ্ধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য এ প্রশিক্ষন প্রদান করা হয়।
প্রশিক্ষন কর্মশালায় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ফার্নিচার ব্যবসায়ী, বাঁশের কারিগর, কাঠ মিস্ত্রি ও বাঁশ চাষীরা এতে অংশ গ্রহন করে। ১২/১৩ প্রজাতির বাঁশের চারা ২০ টাকা সরকারি রাজস্ব খাতে জমা সাপেক্ষে ১ কর্ম দিবসের মধ্যে ডোমার আঞ্চলিক কার্যালয় হতে সরবরাহ করা হয বলে তারা জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,