সারাদেশ

অবশেষে জাতীয় গ্রিডের বিদ্যুতের আলোয় আলোকিত হতে যাচ্ছে ভোলার মনপুরা,প্রশংসায় ভাসছে- নরুল ইসলাম নয়ন

মোঃ রাফসান জানি, ভোলা:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় গ্রিডের বিদ্যুতের আওতায় আসতে যাচ্ছে প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী দ্বীপ উপজেলা মনপুরা। বহুদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে বড় এক ধাপ এগিয়েছে দ্বীপবাসী।
মনপুরা দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছে দিতে নদীর নিচ দিয়ে ৩৩ কেভি সাবমেরিন ক্যাবল স্থাপনের লক্ষ্যে আনুষ্ঠানিক টেন্ডার আহ্বান করেছে West Zone Power Distribution Company Limited (ওজোপাডিকো), খুলনা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
টেন্ডার নোটিশ অনুযায়ী, মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৪টি সাবমেরিন ক্যাবল স্থাপন করা হবে। ফলে মোট ক্যাবলের দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ২৮ কিলোমিটার। এছাড়াও ল্যান্ডিং স্টেশন নির্মাণ, টেস্টিং, কমিশনিংসহ প্রয়োজনীয় অবকাঠামোগত সকল কাজ সম্পন্ন করা হবে।
জানা গেছে, গত ৭ মে ২০২৬ তারিখে টেন্ডার প্রকাশ করা হয় এবং দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন ২০২৬। প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২৮ অক্টোবর ২০২৬ এবং কাজ শেষ হওয়ার সম্ভাব্য সময় ২০ এপ্রিল ২০২৮।
দীর্ঘদিন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত মনপুরাবাসীর কাছে এই প্রকল্প নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় গ্রিডের বিদ্যুৎ চালু হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও প্রযুক্তিখাতে ব্যাপক উন্নয়ন ঘটবে। পাশাপাশি দ্বীপাঞ্চলের জীবনযাত্রার মানেও আসবে ইতিবাচক পরিবর্তন।
মনপুরার উন্নয়নে গুরুত্বপূর্ণ এই উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখায় ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন -এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,