সারাদেশ

সাভারে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি
ফুলের মতো ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো এ শ্লোগানকে ধারন করে সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে ।
বাংলাদেশ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজী সাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ওভারসিজ রিক্রুটিং এজেন্সির সহকারী পরিচালক অবসর প্রাপ্ত মেজর জসিম উদ্দিন।
এ ছাড়া অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম, কোষাধক্ষ জাহাঙ্গীর আলম নির্বাহী সদস্য মাহবুবুল আলম,কাজী রোকনুজ্জামান, সাইফুদ্দিন ফিরোজ, নাছির উদ্দিনসহ আরও অনেকে।  অনুষ্ঠানে ১০৪ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,