মাদারীপুর প্রেসক্লাবের কমিটি অনুমোদন, সভাপতি কাজল সম্পাদক রিজভী
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত কমিটির কপি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।
নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ অলিউল আহসান কাজলকে সভাপতি এবং বাসস ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি বেলাল রিজভীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: শফিক স্বপন (এটিএন বাংলা), সহ-সভাপতি: সাব্বির হোসাইন আজিজ (ডেইলি এশিয়ান এইজ ও দৈনিক বর্তমান বাংলা), এস.এম আরাফাত হাসান (দৈনিক সকালের সময়), রিপন চন্দ্র মন্ডলিক (ইন্ডিপেনডেন্ট টিভি)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন সাগর হোসেন তামিম (চ্যানেল ২৪), শাহাদাত হোসেন জুয়েল (দৈনিক নয়াদিগন্ত), নাজমুল হক (দৈনিক মানবকণ্ঠ)।
সাংগঠনিক সম্পাদক পদে গাউস-উর রহমান (দৈনিক দিনকাল)। দপ্তর সম্পাদক: আরিফুর রহমান (৭১ টেলিভিশন)। প্রচার ও প্রকাশনা সম্পাদক: এমদাদ খান (বাংলাদেশ টুডে), কোষাধ্যক্ষ পদে রাসেদ কামাল (দৈনিক কালবেলা), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে রাকিব হাসান (নাগরিক টেলিভিশন), ক্রীড়া সম্পাদক: গোলাম আজম ইরাদ (দৈনিক বাংলার সময়), মহিলা বিষয়ক সম্পাদক: স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস)।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- এনায়েত হোসেন (দৈনিক সংগ্রাম), আবুল হাসান সোহেল (দৈনিক ইনকিলাব), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময় টেলিভিশন), ও মো. মনিরুজ্জামান মনির (জেটিভি)।





