সারাদেশ

সান্তাহার কলসা ইনস্টিটিউশনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা আহসান উল্লাহ ইনস্টিটিউশনে মঙ্গলবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার কে সংবর্ধনা প্রধান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ মে) মঙ্গলবার বেলা সাড়ে এগারো  ঘটিকার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা আহসান উল্লাহ ইনস্টিটিউশনের আয়োজনে অভিভাবক সমাবেশ এবং সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু ও সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল।
কলসা আহসান উল্লাহ ইনস্টিটিউশনের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগমের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম-আহবায়ক সৌরভ কুমার কর্মকার, এক নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা।
এ ছাড়াও ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,