চিলমারীতে “মাদকদ্রব্য অভিযানে আটক” ১জন
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে মাদকদ্রব্য অভিযানে ১জন মাদক কারবারিকে আটক করেছেন, চিলমারী মডেল থানার পুলিশ।
সোমবার (১৮ মে) বিকাল আনুমানিক ০৫:৩০ মিনিটে “চিলমারী মডেল থানা” পুলিশের একটি চৌকস টিম, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এবং যশোর জেলার অভয়নগর থানাধীন নোয়াপাড়া এলাকার, নাজমিন আক্তার (২২) কে ১২কেজি গাঁজা (যার বাজার মূল্য আনুমানিক ১,২০,০০০ টাকা) সহ হাতেনাতে আটক করা হয়েছে। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, চিলমারী থানাধীন মাটিকাটা মোড় এলাকা থেকে, ১জন নারী মাদক কারবারিকে ১২কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। পরে চিলমারী মডেল থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছেন। এছাড়াও কুড়িগ্রাম জেলার সকল থানা এলাকায় মাদকের বিরুদ্ধে, অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।




