সারাদেশ

মাদারীপুরে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক এর কার্যালয়ে অনুষ্ঠিত ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়।
সারাদেশের মতো মাদারীপুরে অনলাইনে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। মাদারীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া সাবাব, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারজানা আক্তার লাবনীসহ অন্যান্য কর্মকতারা।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে জাহান্দার আলী মিয়া ও জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এর আগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বসে অনলাইনে অনুষ্ঠান উপভোগের পরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় তিনদিনব্যাপী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাহান্দার আলী মিয়া এমপি ও অনুষ্ঠানের  সভাপতি জেলা প্রশাসক মর্জিনা আক্তার ভূমি সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা ও সেবার কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,