সারাদেশ

সদরপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সায়েম ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা লুৎফুননেসা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ এর বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা ও বিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিতদের এই তালিকা অনুমোদন দেওয়া হয়।
​উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি শরীফ আসিফ রহমান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তালিকা প্রকাশ করা হয়।
​শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ): আ স ম সায়েম খান, প্রধান শিক্ষক, দারোগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
​শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা): লুৎফুননেছা, প্রধান শিক্ষিকা, চরবিষ্ণুপুর কলাডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
​শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ): মো: মিজানুর রহমান, সহকারী শিক্ষক, চরব্রাহ্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
​শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা): পলি আক্তার, সহকারী শিক্ষিকা, শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
​শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ): মুহাম্মদ আউয়াল মিয়া, সহকারী শিক্ষক, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
​শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা): আমেনা আক্তারী, সহকারী শিক্ষিকা, দক্ষিণ চরডুবাইল স্বরোজাবেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ​এবং শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়: শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
​উল্লেখ্য, তালিকায় শ্রেষ্ঠ কর্মচারী, শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর এবং শ্রেষ্ঠ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার—এই তিনটি ক্যাটাগরিতে যোগ্য প্রার্থী না থাকায় ‘প্রযোজ্য নয়’ বলে উল্লেখ করা হয়েছে।
​উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটি সূত্রে জানা গেছে, নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সহপাঠ্যক্রমিক কার্যকলাপে বিশেষ অবদান রাখায় তাদের এই মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে। এই অর্জন স্থানীয় শিক্ষা পরিবারকে আরও গতিশীল ও অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,