সারাদেশ

প্রাথমিক বিদ্যালয় “গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে” চিলমারীর বিজয় অর্জন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল” খেলার বিভাগীয় পর্যায়ে, চিলমারী উপজেলার শিক্ষার্থীরা বিজয় অর্জন করেছেন। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নান্টের বিভাগীয় খেলার প্রথম রাউন্ডে, উপজেলার “ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়” বিজয় অর্জন করেছেন।
জানাগেছে, দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” শুরু হয়েছে। এতে ইউনিয়ন, উপজেলা ও জেলায় প্রতিযোগীতা করে বিভাগীয় পর্যায়ে খেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯শে মে) বিভাগীয় পর্যায়ে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” (বালাক-বালিকা) খেলা উদ্বোধন করা হয়েছে, রংপুর জেলা স্কুল মাঠে। উদ্বোধনীর দিনে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ “চিলমারী ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়” ঠাকুরগাঁও জেলা শ্রেষ্ঠ বীরগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-৩ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেন। এর আগে নির্ধারিত সময়ে খেলাটি ১-১গোলের সমতায় টাইব্রেকারে গড়ায়। “চিলমারী ফকিরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের” শিক্ষার্থীরা ৯জন খেলোয়ার নিয়ে, পরাজিতদের সাথে লড়াই করে টাইব্রেকারে ৪-৩ গোলে বিজয় অর্জন করেন। বুধবার একই মাঠে সেমি ফাইনালে খেলবে বলে জানাযায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,