সারাদেশ

মাতামুহুরী উপজেলা: সম্ভাবনার নতুন দুয়ার নাকি ভোগান্তির শঙ্কা? প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নতুন অধ্যায়,

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ৭টি ইউনিয়ন আলাদা করে নতুনভাবে গঠন করা হয়েছে মাতামুহুরী উপজেলা। দীর্ঘদিনের প্রত্যাশিত এ উপজেলা গঠনের খবরে সাধারণ মানুষের মাঝে সৃষ্টি হয়েছে নতুন আশার সঞ্চার। প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, নাগরিক সেবার সহজপ্রাপ্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের সম্ভাবনা দেখছেন সচেতন মহল।

সরকার ইতোমধ্যে নতুন উপজেলার প্রশাসনিক কেন্দ্র হিসেবে বটতলী এলাকাকে নির্ধারণ করেছে। এর ফলে সেখানে সরকারি দপ্তর, প্রশাসনিক ভবন, আদালত, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রসার ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

বটতলী কেন্দ্র নির্ধারণ নিয়ে বাড়ছে আলোচনা,

তবে উপজেলা গঠনের আনন্দের মাঝেও স্থানীয় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও মতভেদ। বিশেষ করে প্রশাসনিক কেন্দ্র বটতলী এলাকায় নির্ধারণ হওয়ায় অনেকেই এটিকে জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে দেখছেন না।

স্থানীয়দের একটি বড় অংশের দাবি, নতুন উপজেলার প্রশাসনিক কেন্দ্র যদি বদরখালী থেকে সাহারবিল পর্যন্ত কে বি জালাল উদ্দীন সড়কের আশেপাশে স্থাপন করা হতো, তাহলে ৭টি ইউনিয়নের জনগণের জন্য যাতায়াত ও প্রশাসনিক সেবা গ্রহণ অনেক বেশি সহজ ও কার্যকর হতো।

তাদের মতে, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থার দিক বিবেচনায় কে বি জালাল উদ্দীন সড়ক সংলগ্ন এলাকা অধিক উপযোগী। কারণ ওই সড়কটি উপজেলার অধিকাংশ ইউনিয়নের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত সময়, ভোগান্তি ও ব্যয় বহন করতে হতো না।

“চকরিয়ার চেয়েও বেশি দুর্ভোগ হবে” আশঙ্কা স্থানীয়দের,

অনেকের ভাষ্য, বটতলী এলাকায় উপজেলা সদর স্থাপন হলে প্রত্যন্ত এলাকার জনগণকে দীর্ঘ পথ অতিক্রম করে প্রশাসনিক সেবা নিতে যেতে হবে। এতে নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছেন,

“নতুন উপজেলা মানেই মানুষের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া। কিন্তু সদর দপ্তরের অবস্থান যদি অধিকাংশ জনগণের জন্য দূরবর্তী হয়ে যায়, তাহলে মানুষ চকরিয়ার চেয়েও বেশি ভোগান্তিতে পড়বে।”

তারা আরও জানান, বদরখালী থেকে সাহারবিল পর্যন্ত কে বি জালাল উদ্দীন সড়ককেন্দ্রিক এলাকায় উপজেলা সদর স্থাপন করা হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসতো।

জনস্বার্থ বিবেচনায় পুনর্বিবেচনার দাবি

নতুন উপজেলা গঠনকে স্বাগত জানিয়ে স্থানীয় জনগণ প্রশাসনিক কেন্দ্র নির্ধারণের বিষয়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সরকার সংশ্লিষ্ট মহল জনগণের মতামত, যোগাযোগ ব্যবস্থা এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করবে।

মাতামুহুরী উপজেলা নিঃসন্দেহে এ অঞ্চলের উন্নয়নের নতুন দিগন্ত। তবে পরিকল্পিত ও জনবান্ধব সিদ্ধান্তই পারে এ উপজেলাকে সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কার্যকর ও সফল প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তুলতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,