সারাদেশ

চিলমারীতে বজ্রপাতে অটো চালক যুবকের মৃত্যু 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বজ্রপাতে অটো চালক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১শে মে) সকাল আনুমানিক ৭টার দিকে বাড়ির পাশে বিলে মাছ ধরতে গিয়ে, হঠাৎ বজ্রপাতে রফিকুল ইসলাম নামে অটো চালক যুবকের মৃত্যু হয়েছে। জানাযায়, উপজেলার থানাহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বজরা তবকপুর (মজাইডাঙ্গাঁ) গ্রামের সুরুজ্জামালের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। পেশায় সে একজন অটো চালক ছিলেন। মৃত্যুকালে তিনি ১মেয়ে ও ১ছেলে রেখে গেছেন। তার এই মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন, ঐ ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন। হঠাৎ তার এই মৃত্যুতে পরিবারে ও এলাকা জুড়ে শোকের ছায়া বইছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,