সাফল্যমণ্ডিত কর্মকাণ্ডের স্বীকৃতি পেলেন বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান
মোঃ রাফসান জানি, ভোলা:
ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান এপ্রিল/২০২৬ মাসের আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন ও সার্বিক ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মানিত পুলিশ সুপার, ভোলা মহোদয়ের নিকট থেকে পুরস্কার লাভ করেছেন।
জানা যায়, জেলার বিভিন্ন থানার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় ভোলা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার প্রাপ্তির পর ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, “এই অর্জন বোরহানউদ্দিন থানার সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যাব।”
তার এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সচেতন মহল অভিনন্দন জানিয়েছেন।




