সারাদেশ

মাদারীপুরে অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর নগদ সহায়তা প্রদান করলেন এমপি হেলেন জেরিন 

মাদারীপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুর সদর ও রাজৈরে অসহায় পরিবারের মাঝে নগদ দশ লাখ টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা মহিলা দলের আহ্বায়ক তানিয়া সুলতানাসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান এমপি বলেন, আমরা যেন জনগণের মুখে হাসি ফুটাতে পারি সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রত্যেকেই কাজ করে যাব। এর মধ্যে দিয়ে বাংলাদেশের দারিদ্রতা একেবারে দূর করবে ইনশাল্লাহ। দেশের মানুষ একেবারে শান্তিতে সাবালম্বি ভাবে জীবন যাপন করতে পারে সে কারণে, মাননীয় প্রধানমন্ত্রী কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। এমনকি কৃষি ঋণ মওকুফ করেছেন। এছাড়াও ইমাম মুয়াজ্জিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পুরোহিতদের অনুদান দিয়েছেন।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, ঈদের আগে এই নগদ সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,