সারাদেশ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ছেলেসহ ২জন গ্রেপ্তার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজন চর সলিমাবাদ গ্রামের বাসিন্দা সাব্বির মোল্লা (১৯), তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাইফুল মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে মুখে মাস্ক পরিহিত কয়েকজন যুবক আকস্মিকভাবে একটি মিছিল বের করে। মিছিলে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি নজরে আসার পর পুলিশ তদন্ত শুরু করে। রোববার (৩১ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে চর সলিমাবাদ গ্রামের সাব্বির মোল্লা এবং রেহাইপুখুরিয়া গ্রামের মুত্তাকিন হোসেন (২১) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সাব্বির মোল্লার কোনো আনুষ্ঠানিক দলীয় পদ না থাকলেও তিনি দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন লেখালেখি করতেন।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর ভিত্তিতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের কাজ শুরু করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,