সারাদেশ

সান্তাহারের নতুন আইসি ফরিদ হোসেনের নেতৃত্বে মাদক সম্রাজ্ঞী শুটকি গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী শুটকিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন।
রহিমা বেগম শুটকি (৫৮) সান্তাহার পৌর শহরের চা-বাগান সংলগ্ন শান্তি নগর মহল্লার মৃত আব্দুল হাইয়ের মেয়ে এবং কসাই নজরুল ইসলামের স্ত্রী। গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০,০০০ টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড অনাদয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আজ (৫ মে) শুক্রবার সন্ধ্যায় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন তাঁর সঙ্গীয় ফোর্সসহ শুটকির বাসা ঘেরাও করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসা তল্লাশি ইয়াবা উদ্ধার করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার কয়েক জন বলেন, বেশ কিছু দিন আগে চা-বাগান মহল্লা বাসী একত্রিত হয়ে মাদক সম্রাজ্ঞী এই শুটকিকে তার বাড়ীঘর ভেঙে দিয়ে বসত ভিটা থেকে উচ্ছেদ করে দিয়ে ছিলো। এখান থেকে কিছুদূর সরে গিয়ে নতুন করে আবার ব্যাবসা শুরু করে। তারা আরো বলে, শুটকিকে গ্রেপ্তার করায় আমরা মহল্লা বাসী অনেক খুশি। সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির নতুন পরিদর্শক যোগদান করার পর থেকে মাদকের দৌরাত্ম্য অনেকটাই কমে গেছে।
এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, সান্তাহার পৌর এলাকার আলোচিত মাদক সম্রাজ্ঞী শুটকির নামে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে শতাধিক মামলা বিদ্যমান। গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে আমি আমার সঙ্গীয় ফোর্সসহ শুটকির বাড়ী ঘেরাও করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার বাড়ী তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০,০০০ টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড অনাদয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,