সারাদেশ

লালমনিরহাট নাশকতা মামলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক অধ্যক্ষ গ্রেপ্তার

লুৎফর রহমান,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আদিতমারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আজিজার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত বাবর আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজার রহমানের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি নাশকতা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল গত রাতে বৈরাতী গ্রামে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে আজিজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এদিকে আজিজার রহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একাধিক মামলা রয়েছে। তারা এই গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও তাঁর সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,