সারাদেশ

বোরহানউদ্দিনে নৃশংস হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি গ্রেপ্তার

মোঃ রাফসান জানি, ভোলা:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোঃ মাইনুদ্দিন (৩৯) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে ঢাকার মোহাম্মদপুর ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে বোরহানউদ্দিন উপজেলার ৩ নম্বর দেউলা ইউনিয়নের ছোট পাতা ১ নম্বর ওয়ার্ডে করিমউদ্দিনের বাড়ির পূর্ব পাশে পুকুরঘাটে মোঃ মাইনুদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা মোঃ নেছার উল্লাহ বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর নির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ নজরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। র‍্যাব-২ ও র‍্যাব-১১-এর সহযোগিতায় সোমবার (৮ জুন) বিকেল ৪টা ৫ মিনিটে ঢাকার মোহাম্মদপুর মেট্রো হাউজিং এলাকা থেকে এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ বেলাল হোসেন (২৭) এবং একই দিন বিকেল ৫টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কাঁচপুর ওবদা কলোনি এলাকা থেকে ৩ নম্বর আসামি মোঃ তানজিল (২৪)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বেলাল হোসেন ও তানজিল সম্পর্কে পুলিশ জানায়, তারা উভয়েই ভোলার বোরহানউদ্দিন উপজেলার ছোট পাতা এলাকার বাসিন্দা এবং সহোদর ভাই।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,