সান্তাহারে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
এলাকাবাসীর অভিযোগ, নিরীহ স্বভাবের মেয়ে রাকার কানে স্বর্ণের নতুন দুল খুলে নিয়ে তাকে খুন করা হয়েছে। আমজাদ দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত এবং ঋণগ্রস্ত অবস্থায় থাকলেও ঘটনার দিন হঠাৎ করে প্রচুর কেনাকাটা করে। তার এই আচরণ সন্দেহের সৃষ্টি করে। সন্দেহের ভিত্তিতে স্থানীয় কয়েকজন যুবক আমজাদের বাড়িতে তল্লাশি চালালে একটি কক্ষে ব্রয়লার মুরগির খাঁচার পাশে রাখা পোল্ট্রি ফিডের বস্তা দেখতে পান। তারা অনুমান করে বস্তার ভিতর রাকার নিথর দেহ দুমড়ে মুচড়ে রাখা হয়েছে। তৎক্ষনাৎ তারা পুলিশ খবর দেয়। খবর পেয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন ঘটনাস্থলে পৌঁছান। কিছুক্ষণ পরেই আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন ও আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে সেখানে উপস্থিত হন। পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় এবং আমজাদ হোসেন ও তার স্ত্রীকে আহত অবস্থায় গ্রেপ্তার করে চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
তবে গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের গণপিটুনি দিতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। একপর্যায়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির একটি টহল ভ্যানের সামনের গ্লাস ভাঙচুর করে বিক্ষুব্ধ জণগণ। পরে সান্তাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর এবং যুগ্ম আহবায়ক সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ কয়েক সাংবাদিক ও স্থানীয় যুবদল নেতাকর্মীদের সহযোগিতায় রাত প্রায় ১টার দিকে গ্রেপ্তারকৃতদের নিরাপদ আশ্রয়ে নেওয় সম্ভব হয়।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত গ্রেপ্তার হওয়া আমজাদ হোসেন ও তার স্ত্রী চিকিৎসাধীন ছিলো। বিক্ষুব্ধ জনতার মারধরে তারা আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদের দুই শিশু সন্তানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আহতদেরকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ঘটনাটি জেনে আমি খুবই মর্মাহত। এই মর্মান্তিক হত্যা কান্ডের অতি দ্রুত সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দ্রুত বিচার নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।




