আদমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন
আবু বকর সিদ্দিক বক্কঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে দেশব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
আজ (১৩ জুন) রোজ শনিবার বেলা সাড়ে এগারো ঘটিকার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগমের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর উদ্যোগে সারাদেশে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা বেগম ছাড়াও বৃক্ষ রোপন কর্মসূচিতে আদমদীঘি উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও ছাতিয়ান গ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, বিএনপি নেতা গোলাম মোস্তফা, শিক্ষক নেতা আবু তালেব, যুবদল নেতা রিয়ন সরকার, সান্তাহার প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক হারেজুজ্জামান হারেজ, আদমদীঘি প্রেসক্লাবের সাংবাদিক মেহেদী হাসান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





