সারাদেশ

মানবতার সেবায় ব্যস্ত একদিন পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি, রক্তদান ও রোগীদের পাশে হাজী আব্দুস সাত্তার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে মানবসেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে দিনব্যাপী ব্যস্ত সময় পার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, মানবতার ফেরিওয়ালা এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক ও সাত্তার ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা হাজী মোঃ আব্দুস সাত্তার।
রবিবার (১৪ জুন) তিনি একাধিক সামাজিক ও মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
সকালে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত নারী স্বেচ্ছাসেবকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সকাল ৮টায় আয়োজিত এ কর্মসূচিতে হাজী আব্দুস সাত্তার নিজ হাতে উপহারসামগ্রী তুলে দেন এবং পরিচ্ছন্নতা কর্মীদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে তাদের অবদানের প্রশংসা করেন।
এরপর সকাল ৯টায় সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধানগড়া পোস্ট অফিস মোড়ে সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা নিশ্চিত করতে নিজস্ব অর্থায়নে স্থাপিত ১ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক ও পানি ব্যবহারের ট্যাপের শুভ উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিশুদ্ধ পানি সুস্থ জীবনের অন্যতম পূর্বশর্ত। জনস্বার্থে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরে সকাল ১০টায় বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে ইসলামিয়া সরকারি কলেজে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘হৃদয়ে রক্ত’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজী আব্দুস সাত্তার। তিনি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাতে পারে।
অনুষ্ঠানের মাধ্যমে ‘হৃদয়ে রক্ত’ সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনটির সদস্যদের মানবিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে হাজী আব্দুস সাত্তার সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ের অফিস সহায়ক নজরুল ইসলামের খোঁজখবর নেন। পাশাপাশি সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি বিভিন্ন রোগীর শয্যার পাশে গিয়ে তাদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া হাজী মোঃ আব্দুস সাত্তারের এসব মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানবতার কল্যাণে নিবেদিত এক সমাজসেবকের পরিচয় তুলে ধরছেন বলে স্থানীয়রা মনে করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,