সারাদেশ

বদরখালীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ট্রলিং জব্দ,

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের মাতামুহুরি নদীসংলগ্ন বদরখালী এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলিং জব্দ করেছে প্রশাসন। রোববার (১৪ জুন) পরিচালিত যৌথ অভিযানে ট্রলিংটি জব্দ করা হয়।

অভিযানে বদরখালী নৌপুলিশ ফাঁড়ি ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ট্রলিংয়ে থাকা মাছ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দ করা মাছ সরকারি বিধি অনুসারে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে মাছ ও সরকারি ভেট মিলিয়ে মোট ৩ লাখ ৯৬ হাজার টাকায় বিক্রি হয়। একই সঙ্গে ট্রলিংয়ের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মৎস্য বিভাগের কর্মকর্তা আনোয়ার আমিন জানান , সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার সময় মাছ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।

স্থানীয়দের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে অবৈধ মাছ শিকার রোধের পাশাপাশি সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,