সারাদেশ

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে, হাজী আব্দুস সাত্তার

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী আব্দুস সাত্তার।
সোমবার (১৫ জুন) দুপুরে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত ইসলামিয়া কাউন্টি ক্রিকেট পরিচালনা কমিটির আয়োজিত আইসিপিএল টি-১৫-২০২৬ ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লিগ-এর জমকালো ফাইনাল ম্যাচের বিশেষ অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ, সতেজ ও কর্মক্ষম রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হতে হবে।
খেলাধুলা হোক জীবনের অংশ, সুস্থ দেহ, সুন্দর মন আর সফল ভবিষ্যতের জন্য-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে আইসিপিএল টি-১৫-২০২৬ (ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লিগ)-এর জমকালো ফাইনাল ম্যাচ।
ইসলামিয়া কাউন্টি ক্রিকেট পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় ইসলামিয়া লায়ন্স ও ইসলামিয়া টাইটান্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী আব্দুস সাত্তার, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান লেবু, মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, খ. ম. রফিকুল হাসান রতন, ভিপি ওমর কৃষ্ণ দাস, ভিপি শামীম খান, রাশিদুল হাসান রঞ্জন, মোঃ আবু সাঈদ সুইট, মোঃ সেরাজুল ইসলাম সেরাজ, মোঃ সানোয়ার হোসেন সানু, মোঃ হেলাল আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, মোঃ মুন্না খন্দকার, মোঃ জুয়েল শেখ, মোঃ শাহজাহান হোসেন সাজা, মোঃ হিল্টন খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরাও তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও দর্শকদের প্রাণবন্ত উপস্থিতি মাঠকে পরিণত করে এক মিলনমেলায়। খেলার শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।
ক্রীড়াবিদ, আয়োজক ও দর্শকদের মতে, ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার লিগের মতো আয়োজন তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং একটি সুস্থ, মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,