সারাদেশ

আদমদীঘিতে শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বড়ো আখিড়া গ্রামে তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদমদীঘি থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের হয়েছে ।
ভুক্তভোগী শিশুটি আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বড়ো আখিড়া গ্রামের ফকির পাড়া মহল্লার ইসমাইল হোসেনের মেয়ে ইসমত আরা (১১)
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুধবার দুপুরে একই গ্রামের আতোয়ার সাখিদারের ছেলে মোঃ পিন্টু (৪৫) ওরফে ফুসুর বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছেন ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, (১৫ জুন) সোমবার শিশুটির বাবা বাড়ির পাশে জনৈক বাবলুর বাড়িতে রাজ মিস্ত্রির কাজ করছিলেন। একই সময় পিন্টু শিশুদের বাড়িতে টোপা তৈরীর কাজ করছিলেন। সকাল সাড়ে ১০ ঘটিকার সময় শিশুটি বাড়িতে আসলে পিন্টু কৌশলে তাকে তার বৃদ্ধা দাদির ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে শিশুটিকে জো্ড় পূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং তাকে বিবস্ত্র করে ফেলে। এমন সময় শিশুটির বাবা বাড়িতে পানি খাওয়ার জন্য আসলে তার মেয়ের চিৎকার শুনতে পেয়ে ঘরে ঢুকে তার মেয়ে ও পিন্টুকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। ঘটনায় হতভম্ব মেয়েটির বাবা শিশুটিকে উদ্ধার করতে গেলে পিন্টু কৌশলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে এখনো পর্যন্ত পিন্টু পলাতক রয়েছে।
শিশুটির বাবা বলেন, এই ঘটনাকে ধামাচাপা
দেয়ার জন্য গ্রামের মাতব্বর মুকুল সাখিদার,  মজনু এবং গোলাম মোস্তফা আমার ওপর মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে। পরে বুধবার দুপুরে থানায় এসে মামলা দায়ের করি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ
কামরুজ্জামান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,