সারাদেশ

আক্কেলপুরে ভিডিও কাণ্ডে নড়েচড়ে বসেছে বিএনপি, তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের কথিত ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় এক মিনিটের ভিডিওতে একটি কক্ষের ভেতরে কয়েকজন ব্যক্তিকে অবস্থান করতে দেখা যায়। সেখানে একজন ব্যক্তিকে একটি যন্ত্রে আগুনের তাপ প্রয়োগ করে পাইপের মাধ্যমে কিছু গ্রহণ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, ওই ব্যক্তি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান এবং তিনি ইয়াবা সেবন করছিলেন। তবে ভিডিওটি কখন, কোথায় এবং কে ধারণ করেছেন, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল বলেন, “গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত অভিযোগের বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করতে রাজি নন দলটির নেতারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,