পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবাগত এসপির সাথে মতবিনিময়
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড় জেলার নবাগত পুলিশ সুপার আবু সাইম পঞ্চগড় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
১৮ জুন বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে পঞ্চগড় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার আবু সায়েম সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার আবু সায়েম পঞ্চগড় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত ও উন্নত করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন, যানজট সমস্যা নিরসন, মাদক নির্মূল এবং পুলিশের কার্যক্রমকে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহি মূলক ভাবে পরিচালনা করার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। মতবিনিময় সভায় সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ এবং জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে সাংবাদিকবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাদের পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত ই রাব্বান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফরহাদ হোসেন, ডিআইও-১ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





