সারাদেশ

নদী ভাঙ্গন রোধ ও দেশের উন্নয়নে কাজ করছে সরকার- এমপি খোকন 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন।  নদী ভাঙ্গন রোধ, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের ভাতা, খেলোয়াড়দের ভাতা, কৃষি বীমাসহ দেশের উন্নয়নে কাজ করছেন সরকার। শুক্রবার (১৯ জুন) সকালে কালকিনি উপজেলার বাশগাড়ী ইউনিয়নের খুনেরচর নতুন বাজার এলাকায় নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফালানোর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আমার নির্বাচনী এলাকায় যেখানে যেখানে নদী ভাঙ্গন আছে জরুরী ভিত্তিতে সেখানে জিও ব্যাক ফালানোর জন্য নির্দেশ দিয়েছি। এখানে নদী ভাঙ্গনের খবর শুনে প্রথমে আমি ভিজিট করেছিলাম আর দ্রুতই কাজটি করার চেষ্টা করেছি পাশাপাশি যেখানে যেখানে নদী ভাঙ্গন আছে এ মাসের মধ্যেই জরুরী ভিত্তিতে  ফান্ডের ব্যবস্থা করে আমরা যেন নদী ভাঙ্গন রোধ করতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন।
এসময় উপস্থিতর ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদারসহ কালকিনি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,