সারাদেশ

বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ গুলি উদ্ধার 

জাকির হোসেন, বেনাপোলঃযশোরের বেনাপোল পোর্টথানাধীন বড় আঁচড়া গ্রামস্থ একটি আম বাগানে অভিযান পরিচালনা করে বিদেশী পিস্তল, ম্যাগাজিন এবং গুলি উদ্ধার  করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার (১১ জুলাই ২০২৬) দুপুর ২ টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি অভিযান টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন বড়আঁচড়া গ্রামস্থ আম বাগান নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিনসহ ১ রাউন্ড গুলি উদ্ধার করে।
আটককৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির সর্বমোট সিজার মূল্য ১,১০,২০০/- (এক লক্ষ দশ হাজার দুইশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অস্ত্র, ম্যাগাজিন ও গুলি আটক করতে সক্ষম হয়েছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত অস্ত্রসহ ম্যাগাজিন ও গুলি মামলা দায়ের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,