সারাদেশ

শার্শা থানার সাড়াতলা বাজারে ডিবি পুলিশের অভিযানে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ 

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি:
 যশোরের শার্শা থানার সাড়াতলা বাজারে  অভিযান পরিচালনা করে  ৮০ পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামি হলেন,শার্শা থানার শিকারপুর গ্রামের মৃত শাহিনুর রহমানের ছেলে  শফিকুল ইসলাম শফি (৪০) ও সালতা গ্রামের আকবার আলীর ছেলে জুয়েল হোসেন (২৫) উভয় থানা শার্শা যশোর।
রবিবার  (১২ জুলাই) ডিবি পুলিশ জানায়,১১ তারিখ, শনিবার  সন্ধ্যা সাড়ে চারটার সময় শার্শা থানাধীন সাড়াতলা বাজার ফুলসর গামী রোডস্থ ব্রিজের উপর অভিযান পরিচালনা করে ৮০ পিছ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,