সারাদেশ

পরীক্ষা স্থগিত ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়পুরহাট জেলা প্রতিনিধি: 
এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে শহরের ডা. শহীদ আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে জিরো পয়েন্ট পাঁচুর মোড় অবরোধ করেন তারা।

টানা বৃষ্টিতে পরীক্ষা চালু রাখা, ত্রুটিপূর্ণ প্রশ্নপত্র এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে কটূক্তি করার প্রতিবাদে এ আন্দোলন করা হয়।
এতে বক্তব্য রাখেন পরীক্ষার্থী সজিব হোসেন, স্বপ্ন খাতুন, সিয়াম ও অনিক হোসেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সদর ইউএনও মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,