সারাদেশ

 ইউনিয়ন পরিষদের কক্ষ হকারদের ভাড়া দিলেন চেয়ারম্যান,  , তদন্তের আশ্বাস ইউএনওর

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ ভবনের একটি কক্ষ হকারদের ব্যবহারের জন্য ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। সরকারি প্রতিষ্ঠানের কক্ষ এভাবে ব্যবহারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদ ভবন জনগণের সেবা নিশ্চিত করার জন্য নির্মিত একটি সরকারি স্থাপনা। কিন্তু পরিষদের একটি কক্ষ হকারদের ব্যবহারের জন্য ভাড়া দেয়া হয়েছে, যা সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যায়। ভিডিওটির মন্তব্যে একেএম আসাদুজ্জামান রানা লিখেছেন, “যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ইউনিয়ন পরিষদ চত্বরে এসব অনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।”
মো. মোস্তফা কামাল মন্তব্য করেন, “ইজ্জত খাইল, মহিলা নিয়ে রঙ্গলীলা। কয়েকদিন থেকে আসছে, এলাকার চরম ক্ষতি। জরুরি ব্যবস্থা দরকার।”
এছাড়া আনোয়ার হোসেন আনু লিখেছেন, “চাকলাহাটের ইজ্জত খাইলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, “আমি আমার ইচ্ছামতো পরিষদ পরিচালনা করব। আপনাদের কী সমস্যা?” এ কথা বলেই তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, “আমরা বিষয়টি জানতে পেরে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। চেয়ারম্যান জানিয়েছেন, তিনি এ বিষয়ে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দিয়েছেন। কীভাবে এটি ঘটেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,