সারাদেশ

চউক’র উদ্যোগে বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস

চট্টগ্রাম প্রতিনিধি
সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বুধবার চট্টগ্রাম-১১ (বন্দর–ডবলমুরিং) সংসদীয় আসনের বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
ইপিজেড এর নারিকেলতলা এলাকায়,র‍্যাব-৭ কার্যালয় সংলগ্ন এলিট কনভেনশন হলে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমানের নির্দেশনা এবং মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরীর মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে তাঁর নির্বাচনী এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চউক এ উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, বন্দর–ইপিজেড এলাকায় জলাবদ্ধতা নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এ প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
চউক চেয়ারম্যান জানান, মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর নির্বাচনী এলাকাকে অগ্রাধিকার দিয়ে একাধিক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করা হলে তিনি ইতিবাচক দিকনির্দেশনা প্রদান করেছেন।
এর আগে দিনের শুরুতে চউকের সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর নেতৃত্বে বাঁশখালী উপজেলায় এবং চউকের সচিব মোহাম্মদ মাহবুবুল করিমের নেতৃত্বে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।
চউকের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের বরাতে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এ মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে আরও এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,