হিন্দু মহাজোট বগুড়া জেলার প্রধান সমন্বয়ক হলেন সৌরভ কুমার কর্মকার
আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে শ্রী সৌরভ কুমার কর্মকারকে মনোনীত করেছে সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা কমিটি।
শুক্রবার (১৭ জুলাই) কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার সভাপতি অভিলাশ কুমার বর্মন ও সাধারণ সম্পাদক তাপস সাহা বাপ্পি স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। বগুড়া জেলা নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত দাপ্তরিক এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
উপজেলার সাবেক ছাত্রনেতা এবং সান্তাহার পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শ্রী সৌরভ কুমার কর্মকার (৪৭) বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের কলসা রথবাড়ী এলাকার মৃত সমন্ত চন্দ্র কর্মকারের ছেলে।
শ্রী সৌরভ কুমার কর্মকারকে পাঠানো চিঠিতে বলা হয়, সনাতনী সম্প্রদায়ের প্রতি তাঁর একাগ্রতা, ধর্মীয় মূল্যবোধের প্রতি নিষ্ঠা এবং সংখ্যালঘু সনাতনীদের কল্যাণে দীর্ঘদিনের কর্মকাণ্ড কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকর্ষণ করেছে। চিঠিতে আরো উল্লেখ করা হয়, সমাজ সেবা কার্যক্রমকে আরো বেগবান করা এবং সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে তাঁকে সর্বসম্মতিক্রমে বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু মহাজোট আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে সৌরভ কুমার কর্মকার কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় রেখে সনাতনী সম্প্রদায়ের কল্যাণ ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
হিন্দু মহাজোটের নতুন দায়িত্ব প্রসঙ্গে শ্রী সৌরভ কুমার কর্মকার কেন্দ্রীয় ও জেলা কমিটির প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো। সর্বদা সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে কাজ করে যাবো।





