সারাদেশ

মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য মরহুম মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (১৮ জুলাই) সিরাজগঞ্জ শহরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, তিনি ছিলেন গণমানুষের নেতা। তাঁর ত্যাগ, রাজনৈতিক আদর্শ, মুক্তিযুদ্ধে অবদান এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তাঁর জ্যেষ্ঠপুত্র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এম. এ. লতিফ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত থেকে মরহুমের কর্মময় জীবন ও অবদানের স্মৃতিচারণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,