সারাদেশ

শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা )প্রতিনিধি ঃ গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়।

সোমবার(২০ জুলাই) নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শ্যামনগরের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ্বাস,  উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষার ইনন্সট্রাকটর মোঃ কামরুজ্জামান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, উপজেলা সমবায় অফিসার, সহকারী শিক্ষা অফিসার প্রমুখ ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথের সঞ্চালনায় তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে প্রথম রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,