সারাদেশ

সবুজ সিরাজগঞ্জ গড়ার প্রত্যয়ে সাত্তার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শহরকে আরও সবুজ ও দৃষ্টিনন্দন করে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে সাত্তার ফাউন্ডেশন। শনিবার (২৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন কড়িতলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন গেট পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এই উদ্যোগের উদ্বোধন করেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর ও সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল থেকে ধাপে ধাপে এ সবুজায়ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। এর আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলা ও পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হাজী মো. আব্দুস সাত্তার বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দিকনির্দেশনায় শহরকে আরও সবুজ ও নান্দনিক করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাত্তার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবসেবাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। তিনি সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর পাশাপাশি শহর পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।
আব্দুস সাত্তার আরও বলেন, গাছ মানুষের পরম বন্ধু। অকারণে একটি গাছও কাটা উচিত নয়। যদি একটি গাছ কাটতেই হয়, তাহলে তার পরিবর্তে অন্তত পাঁচটি নতুন গাছ লাগানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের সম্পদ একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষের কল্যাণে করা কাজ ও সদকায়ে জারিয়ার মতো মহৎ উদ্যোগের সুফল দীর্ঘদিন ধরে সমাজে বয়ে চলে।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য সিরাজগঞ্জ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,