সারাদেশ

ভূঞাপুরে ভূমিকম্প ও অগ্নি-নির্বাপন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত

সাজেদুল ইসলাম , ভূঞাপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ “দুর্ঘটনা দুর্যোগে, সবার পাশে, সবার আগে” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নি নির্বাপন, উদ্ধার, প্রাথমিক, চিকিৎসা ও ভূমিকম্প বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা এবং সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের বাস্তবায়ন এই মহড়া অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
মহড়ার মূল বিষয় ও কার্যক্রম ছিল আগুন লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া। কীভাবে আগুন নেভানোর যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহার করতে হয় তা হাতে-কলমে দেখানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার আধুনিক কৌশল প্রদর্শন করেন।
এসময় ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ আশরাফুর রহমান বলেন- বাসা-বাড়িসহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ঘটলে ভুক্তভোগী ও এলাকাবাসীরা যেন খুব সহজেই আগুন নিভাতে পারেন সেই লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ, কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ার মাধ্যমে সাধারণ মানুষ অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন।
প্রশিক্ষণ ও কর্মশালায় উপস্থিত ছিলেন- ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান, ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ আকতার বানু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুর ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ আশরাফুর রহমান, ভূঞাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসএম সাখাওয়াত হোসেন প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,