পঞ্চগড়ে মাইটিভির প্রতিনিধি আবু তাহের আনসারী মারা গেছেন
একেএম বজলুর রহমান , পঞ্চগড়
পঞ্চগড়ের গনমাধ্যমকর্মী মাইটিভির পঞ্চগড় প্রতিনিধি আবু তাহের আনসারী বিকেল ৬ টা ৩০ মিনিটে মৃত্যু বরন করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্রেন ক্যান্সারসহ নানা রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে নিজ বাড়িতেই চিকিৎসাধীন থাকার পরে ২৭ জুলাই সোমবার বিকেলে নিজ বাড়িতে মারা যান।
তার বাড়ি পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলার তিরনইহাট এলাকার বরমাতল এলাকায়। সে ১ ছেলে ২ মেয়ে, স্ত্রীসহ গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পঞ্চগড় প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারন সম্পাদক সরকার হায়দারসহ পঞ্চগড় প্রেসক্লাবের সকল সদস্যরা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন। তারা আবু তাহের আনসারীর সকল ভুল ক্রুটি ক্ষমা করে দিয়ে তার জন্য দোয়া করতে অনুরোধ করেছন। এবং পরিবারের সকল সদস্যদের সমবেদনা জানাতে অনুরোধ করেছেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ১০ টার সময় তার নিজ বাড়িতে আবু তাহের আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
আবু তাহের আনসারী তেতুঁলিয়া প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। সে মাইটিভি ছাড়াও দৈনিক ভোরের ডাক, দৈনিক ইনকিলাব, দৈনিক আজকের প্রতিভা, দৈনিক খবরপত্রসহ বিভিন্ন স্থানীয় এ জাতীয় দৈনিকে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছিলেন। এছাড়াও তিনি ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ার হিসেবে কাজ করেছিলেন।





